কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র খালিশপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


জানা গেছে, গত ২৪ ঘন্টায় খালিশপুর থানা পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম হৃদয় (২১), পিতা-জামাল ফরাজী, সাং-বৈকালী বাজার, থানা-খালিশপুর, মোঃ সোহেল রানা@উজ্জল শেখ (২৬), পিতা-হাফিজুর রহমান@হাফিজ শেখ, সাং-মেগার মোড়, থানা-খালিশপুর এবং মোঃ জাবেদ (২৮), পিতা-নুর হোসেন, সাং-হাউজিং পুরাতন কলোনী, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 101 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *