কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ২ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত



মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা সহ ২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মুন্না বিশ্বাস (২২), পিতা-মুকুল বিশ্বাস, সাং-জোড়াগেট বড় রেলক্রসিং, থানা-খুলনা এবং মোঃ সুমন শেখ (২০), পিতা-সোহরাব শেখ, সাং-মহেশ্বরপাশা মানিকতলা, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 100 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *