খুলনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


মামুন মোল্লা (খুলনা) রবিবার ১৬ অক্টোবর সকাল সাড়ে ৭ টায় খুলনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স (শিরোমনি) প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ সহ প্যারেড পরিদর্শন করেন মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার খুলনা।
অভিবাদন শেষে অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন।

পরবর্তীতে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত মাস্টার প্যারেডে খুলনা জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *