ভোক্তা অধিদপ্তর রাজশাহী জেলা কার্যাল‌য়ের চি‌নির ‌ডিলার, পাইকা‌রি ও খুচরা বাজা‌রে অ‌ভিযান

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ২৫ অ‌ক্টোবর, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নি‌র্দেশনায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ মাসুম আলী এর ‌নেতৃ‌ত্বে রাজশাহী মোহনপুর উপ‌জেলার কেঁশরহাট বাজা‌রে চি‌নির ডিলার, পাইকা‌রি এবং খুচরা দোকানে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

উক্ত অ‌ভিযা‌নে ৩টি প্রতিষ্ঠান‌কে ৭,৫০০ জ‌রিমানা ও সতর্ক করা হয়। বাজার তদারকি অ‌ভিযা‌নে প্রতিষ্ঠান সমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ব‌্যবসা কর‌তে নির্দেশনা দেয়া হয়।

অ‌ভিযা‌নে সহায়তা প্রদান মোহনপুর উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক। উক্ত অ‌ভিযা‌নে সা‌র্বিক নিরাপত্তা ও সহ‌যো‌গিতা প্রদান ক‌রেন মোহনপুর থানা পু‌লি‌শের এক‌টি চৌকশ টিম।।

রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ মাসুম আলী আজকের দেশ ডটকম কে জানান, জনস্বা‌র্থে এ কার্যক্রম চলমান থাক‌বে এট একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন
👁️ 174 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *