রংপুরে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ গত রবিবার ৩০ অক্টোবর, সকাল ১০ টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে দক্ষতা উন্নয়ন কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ই এন্ড ডি) মোঃ আবু সাইম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

পুলিশের প্রত্যেক সদস্য বছরে অন্তত একবার করে বাধ্যতামূলক প্রশিক্ষণের অংশ হিসেবে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। এবারের দক্ষতা উন্নয়ন কোর্সের ৭ম ব্যাচে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট থেকে নায়েক ও কনস্টেবল পদমর্যাদার সর্বমোট ৩৫ জন অংশগ্রহণ করেছে।

পুলিশ কমিশনার তাঁর উদ্বোধনী বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলকে নীতি নৈতিকতায় বলীয়ান হয়ে পেশাদার আচরণের ব্যাপারে গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন
👁️ 128 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *