পিংকি জাহানারা ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা.জুবাইদা রহমান এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় খুলনা প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. এস. এম শফিকুল আলম মনা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল এবং খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান।

👁️ 104 News Views
