সুকান্ত সম্মাননা পেলেন কবি সাহিত্যিক সুলেখা আক্তার শান্তা

এইমাত্র জাতীয় জীবন-যাপন বিবিধ সাহিত্য

আজকের দেশ ডেস্ক : সাহিত্যে বিশেষ অবদান রাখায় কবি সুকান্ত সম্মাননা পেলেন কবি সাহিত্যিক সুলেখা আক্তার শান্তা। সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক পরিষদের মহাসচিব, দৈনিক সকালের সময়ের বার্তা সম্পাদক মহসীন আহমেদ স্বপনের সঞ্চালনায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাটাবনের কবিতা ক্যাফেতে কবি সুকান্ত স্মৃতি পরিষদ আয়োজিত দৃশ্যমান উন্নয়ন ও আমাদের প্রত্যাশা শীর্ষক আলোচনা শেষে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মো. রেজাউল করিম, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মাহাবুবুর রহমান, কুমুদিনি হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় প্রমুখ।


বিজ্ঞাপন
👁️ 101 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *