নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার কার্যালয়ের মোবাইল কোর্ট কর্তৃক এলাহি ফুডস” এবং “শাহজালাল বেকারিতে অভিযান

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ গত সোমবার ২৮ নভেম্বর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এর নেতৃত্বে মৌলভীবাজার জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে ” এলাহি ফুডস” এবং “শাহজালাল বেকারি ” শ্রীমঙ্গলের প্রতিষ্ঠানগুলোতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় দুটি প্রতিষ্ঠান থেকে পোড়া তেল জব্দ করা হয় এবং সাথে সাথে ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষগুলোকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষগুলোও নির্দেশনা মেনে চলবেন বলে অঙ্গীকার করেন।
জেলা প্রশাসন, মৌলভীবাজারের সার্বিক সহযোগিতায় অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, প্রধান কার্যালয়ের মনিটরিং অফিসার মো: আসলাম উদ্দিন সহ সাপোর্টিং দল এবং জেলা পুলিশ, মৌলভীবাজারের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, প্রধান কার্যালয়ের মনিটরিং অফিসার মো: আসলাম উদ্দিন আজকের দেশ ডটকম কে জানান, জনস্বার্থে -এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *