খাবার পছন্দ না হওয়ায় মাকে খুন!

আন্তর্জাতিক

রাতে খাবার পছন্দ না হওয়ায় বন্ধুকে সঙ্গে নিয়ে বৃদ্ধ মাকে খুন করল ছেলে।  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুরে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা।  নিহত বৃদ্ধার নাম বেরতী মহাকুড় (৭০)৷


বিজ্ঞাপন

ভারতের সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে তার ছেলে সুকুমার মহাকুড় ও তার বন্ধু রঘুনাথ মুর্মুকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বেরতীর একমাত্র ছেলে সুকুমার।  বেশ কয়েক বছর আগে রেবতীর স্বামী মারা যান৷ তারপর থেকে পেশায় দিনমজুর ছেলের কাছেই থাকতেন মা৷ কিন্তু ছেলে মত্ত অবস্থায় মাঝেমধ্যে বা‌ড়িতে এসে বৃদ্ধ মায়ের ওপর অত্যাচার করতো।


বিজ্ঞাপন

গত সোমবার রাতে খাবার পছন্দ না হওয়ায় বৃদ্ধা রেবতীকে লোহার রড দিয়ে আঘাত করেন সুকুমার ও তার বন্ধু রঘুনাথ।  এর পরে এলাকা ছেড়ে পালায় তারা।


বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরে গ্রেপ্তার করা হয় ওই দুই অভিযুক্তকে।

👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *