নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে মানব পাচার চক্রের পাঁচ সদস্য আটক

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে মানব পাচার চক্রের মূলহোতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৯ শে ডিসেম্বর) নড়াইল জেলা গোয়েন্দা ডিবি’র ওসি মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্স এর প্রচেষ্টার নড়াইল সদর থানাধীন দুর্গাপুর এলাকা থেকে মানব পাচার চক্রদের গ্রেফতার করেছে। নড়াইল সদর উপজেলার নুরজাহান বেগম ওরফে জলি (৪৫), রাশিদা খাতুন (২৭), সালাউদ্দিন সরদার ওরফে মন্নু (৪৫), মো: মশিয়ার খন্দকার (৪০) এবং মাগুরা জেলার,শালিখা থানার বাসিন্দা মো: ইয়ামিন মোল্যা (২৮) কে আটক করা হয়েছে। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) ওসি মোঃ সাজেদুল ইসলাম সাংবাদিকদের জানান,নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার এর নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 133 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *