রাজধানীতে ৬০ হাজার পিস ইয়াবা সহ ৫ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর কমলাপুর থেকে ইয়াবার একটি বড় চালানসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো মোঃ ওসমান গনি, মোঃ মিন্টু বিশ্বাস, মবিনউল্লাহ, মোঃ আমিনুউল্লাহ ও মোঃ সজীব। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমে জানান গতকাল সোমবার ২ জানুয়ারি বেলা ১২: ২৫টায় কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, কমলাপুরের এস আলম পরিবহনের কাউন্টারে ইয়াবা নিয়ে অবস্থান করছিলো একদল মাদক ব্যবসায়ী। ডিবি টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিএমপি নিউজকে তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে এবং ক্রয়-বিক্রয়ের জন্য উল্লেখিত স্থানে অবস্থানকালে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে।

এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *