খুলনার রুপসায় ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগের প্রধান আসামি গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


পিংকি জাহানারা : খুলনার রূপসা উপজেলায় ৬ বছরের শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব -৬ এর একটি টিম, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, খুলনা মহানগরীর রূপসা উপজেলায় বসবাসকারী ৬ বছরের নাবালিকা শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রধান আসামী বাসুদেব রায় (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাব -৬।

র‍্যাব -৬ এর একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামী বাসুদেব রায়কে গ্রেফতার করে। তথ্যটি সংশ্লিষ্ট সূত্রের।
র‍্যাব -৬ এর সূত্রে আরো জানা গেছে, নাবালিকা তার নিজ বাড়ির উঠানে খেলা করার সময় আসামী বাসুদেব (৫৫) সেখানে এসে ভিকটিমকে খাবারের প্রলোভন দেখিয়ে আসামীর বসতবাড়ি সংলগ্ন মাছের ঘেরের পাশে থাকা ঘরের মধ্যে নিয়ে পাশবিক নির্যাতন করে।

ভিকটিম চিৎকার করলে আসামী তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার বিষয় কাওকে না বলার জন্য ভয়ভীতি দেখায়।
ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তার বাবা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে খুলনা জেলার রূপসা থানায় আসামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনাটি জানতে পেরে র‍্যাব -৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষণকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব -৬।


বিজ্ঞাপন
👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *