জামালপুরে সন্ত্রাসীদের নগ্ন হামলার শিকার সাংবাদিক নাদিম

Uncategorized অপরাধ সারাদেশ

জামালপুর প্রতিনিধি : জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, বাংলানিউজ২৪.কম ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার ১১ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ মধ্যবাজারে এ ঘটনা ঘটে। সাংবাদিক নাদিমকে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বলেন, পেশাগত কাজ শেষে রাতে তিনি বাড়ি ফেরছিলেন। একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা শামীম ও স্বপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।


বিজ্ঞাপন

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান মহাসচিব সুমন সরদার ও যুগ্ম মহাসচিব এবং দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক এস এম ফিরোজ আহাম্মদ ও বিএমসএসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জামালপুর প্রেসক্লাব, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ও জামালপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানান সাংবাদিক নেতারা।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *