গোপালগঞ্জে ছাত্রী ধর্ষনের অভিযোগে সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা শিক্ষাঙ্গন সারাদেশ

মো: সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে ছাত্রী ধর্ষনের অভিযোগে সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর  থানা পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে ঐ কলেজের এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায় সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের এক ছাত্রীকে খাতা দেখার কথা বলে বাসায় ডেকে নিয়ে কৌশলে ধর্ষন করেন।

বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে ৮ মে সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ গোপালগঞ্জের নবীনবাগ এলাকা থেকে মামলার আসামি গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন

ঐ ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডাক্তারী পরীক্ষায় ধর্ষনের আলামত পাওয়া গেছে।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *