কাউখালিতে মাদ্রাসার টাকায় নিজের বাড়ির গেইটের শোভাবর্ধন করলেন মাদ্রাসা কমিটির সভাপতির পুত্র

Uncategorized অপরাধ আইন ও আদালত বরিশাল সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : কাউখালী উপজেলাধীন বেতকা মাহমুদা দাখিল মাদ্রাসা ভেঙে নিজ বাড়ির সৌন্দর্য বর্ধন গেইট নির্মাণ করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে  মাদ্রাসা সভাপতির ছেলে আব্দুল্লাহ আল মামুন প্রকাশ আব্দুল্লাহ কাজীর বিরুদ্ধে।


বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ সুত্রে সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে পূর্ব বেতকা বাজার সংলগ্ন, বেতকা মাহমুদা দাখিল মাদ্রাসার উত্তর দক্ষিণ দিকে এবতেদায়ী শাখার সেমি পাকা মাদ্রাসা ভবন ভেঙে উক্ত মাদ্রাসা কমিটির সভাপতি, আব্দুল সত্তার কাজীর ছেলে আব্দুল্লাহ আল মামুন নিজের বাড়ির সৌন্দর্য বর্ধন গেট নির্মাণ করেন।

এ নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পাশাপাশি এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভে সঞ্চার হয়েছে।

এ বিষয় উক্ত মাদ্রাসার সুপার আবু হানিফের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি উল্লেখিত অভিযোগ নিয়ে কথা বলতে চাই না আমার সমস্যা হতে পারে। কারণ মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির ছেলে গেট নির্মাণ করেছে।


বিজ্ঞাপন
👁️ 130 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *