মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

Uncategorized জাতীয় রাজনীতি

কুটনৈতিক প্রতিবেদক :  মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ রোববার ১৪ মে, তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।


বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের হাওয়াইতে আগামী ১৬ থেকে ১৮ মে অনুষ্ঠিতব্য দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (এলএএনপিএসি) সম্মেলনে অংশ নিতে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করেছেন সেনাপ্রধান।

এলএএনপিএসি সম্মেলনের লক্ষ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।


বিজ্ঞাপন

কনফারেন্স এ অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।


বিজ্ঞাপন

সম্মেলন শেষে আগামী ১৯ মে যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন সেনাপ্রধান। ২১ মে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। (তথ্য সূত্র : বিএমএ)

👁️ 101 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *