খুলনায় খানজাহান আলী থানা পুলিশের অভিযান ২০০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা সারাদেশ

মামুন মোল্লা (খুলনা) : খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ (দুই শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১  জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র  খানজাহান আলী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ টিম মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ  অভিযান পরিচালনা কালে খানজাহান আলী  থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টের সামনে খুলনা যশোর মহাসড়কের উপর থেকে মাদক ব্যাবসায়ী মোঃ রাসেল শেখ (৩০) কে গ্রেফতার করে।

গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীর পরিচয় ও ঠিকানা যথাক্রমে,  পিতা-মোঃ আলম শেখ, সাং-রাজাপুর পশ্চিমপাড়া, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট। গ্রেফতার কালে তার কাছ থেকে ২০০ (দুই শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার  করা হয় ।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *