খুলনার খানজাহান আলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১  কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় সারাদেশ

মাদক দ্রব্য সহ গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী।


বিজ্ঞাপন

মো: মামুন মোল্লা (খুলনা) : খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১  কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গতকাল শুক্রবার  ১৪ জুলাই, রাত্ ৯ টার সময় খুলনা  খানজাহান আলী থানা পুলিশের বিশেষ একটি টিম  মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে।

উক্ত বিশেষ টিমের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে, খানজাহান আলী  থানা এলাকার ফুলবাড়ীগেটের এজাক্স জুট মিলের প্রধান ফটকের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজা সহ মো: মিরাজুল ইসলাম নামে ১ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীর ঠিকানা,   মোঃ মিরাজুল ইসলাম (২৭), পিতা-জাকির হোসেন, সাং-গিলাতলা মোল্লাপাড়া, থানা-খানজাহান আলী, খুলনা।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী  ১ টি মামলা রুজু করা হয়েছে।

👁️ 137 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *