প্রিমিয়ার ফুটবল লীগে বাংলাদেশ পুলিশের চমক : তৃতীয় স্থান অর্জন

Uncategorized খেলাধুলা জাতীয় ঢাকা রাজধানী

ক্রীড়া প্রতিবেদক  : গতকাল সোমবার ২৪ জুলাই,  বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে মোহামেডান, শেখ রাসেল, শেখ জামালের মতো দলগুলোকে পেছনে ফেলে লীগে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এটাই পুলিশ ফুটবল ক্লাবের সেরা সাফল্য। ক্লাবটি ২০১৯-২০ মৌসুম থেকে পেশাদার লীগে খেলা শুরু করে।


বিজ্ঞাপন

এবারের লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস একটি মাত্র ম্যাচই হেরেছে, সেটি বাংলাদেশ পুলিশের বিপক্ষেই। আবাহনী এবং শেখ জামালের মতো দলের বিপক্ষেও পুলিশ জয় পেয়েছে।

এবার লীগে ২০ ম্যাচের মধ্যে পুলিশ ১০টি জিতেছে, সমান পাঁচটি করে ড্র ও পাঁচটিতে হেরেছে। মোহামেডান, শেখ রাসেল, শেখ জামালকে পেছনে ফেলেই তৃতীয় হয়েছে ক্লাবটি।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লীগ যাত্রা শুরু করেছিল, গতকাল রবিবার তার পরিসমাপ্তি হলো। এবার প্রিমিয়ার লীগে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। কিংসের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে আবাহনী হয়েছে দ্বিতীয়। শেষ দিনে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে চতুর্থ হয়েছে মোহামেডান। বড় বাজেটের শেখ রাসেল ক্রীড়া চক্র হয়েছে পঞ্চম। শেখ জামাল হয়েছে ষষ্ঠ, নবাগত ফর্টিস সপ্তম। চট্টগ্রাম আবাহনী অষ্টম, রহমতগঞ্জ নবম। মুক্তিযোদ্ধা ও আজমপুর ফুটবল ক্লাব উত্তরা নেমে গেছে যথাক্রমে ১০ ও ১১তম স্থানে।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *