বিএসটিআই এর রাজশাহী জেলা কার্যলয়ের মোবাইল কোর্ট পরিচালনা 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় রাজশাহী সারাদেশ

নিজস্ব প্রতিনিধি :  রাজশাহী জেলার মোহনপুর উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট  পরিচালনা কালে মিনি সুপার সপ, কামারগাও, কেশরহাট বাজার প্রতিষ্ঠানটিকে তাদের বাজারজাতকৃত মধু পণ্যের বোতালে পণ্যের পরিচিতি, নিট পরিমান, ওজন, মূল্যসহ উৎপাদন ও মেয়াদ উর্ত্তীনের তারিখ না লিখে এবং সনদ ব্যাতিত বিক্রয় ও বিতরণ করায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ১৫০০ (এক হাজার পাঁচ শত মাত্র) টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও একই অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের ওজন যন্ত্র যাচাই করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  মিথিলা দাস মহোদয়ের নেতৃত্বে মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই এর রাজশাহী  বিভাগীয় অফিসের কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 124 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *