নড়াইলের পুলিশ সুপার কর্তৃক  লোহাগড়া থানা বার্ষিক পরিদর্শন

Uncategorized আইন ও আদালত খুলনা জাতীয় সারাদেশ

মো: রফিকুল ইসলাম (নড়াইল) :  নড়াইল লোহাগড়া থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। শনিবার  ২৯ জুলাই, সকালে পরিদর্শন  উপলক্ষে থানায় উপস্থিত হলে লোহাগড়া থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপার কে সশস্ত্র সালাম প্রদর্শন করেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন।পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও অবৈধ সমাবেশ মোকাবেলায় পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগ সংক্রান্ত আইনানুগ নিয়মসমূহের প্রতিপালন, পুলিশের কল্যাণ, বিট পুলিশিং, থানা কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি গাড়ির বিধি মোতাবেক ব্যবহার, যথানিয়মে ইউনিফর্ম পরিধান করা, থানা প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন।তিনি ‘থানাকে জনগণের আস্থার আশ্রয়স্থল’ হিসেবে গড়ে তোলার লক্ষে ভুক্তভোগী, সেবাপ্রার্থী, ভিকটিমসহ কেউ যাতে সেবা বঞ্চিত না হয় বিষয়টি নিশ্চিত করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।এরপর  পুলিশ সুপার  লোহাগড়া থানা চত্বরে বকুল ফুলের চারা রোপন করেন।


বিজ্ঞাপন

এ সময় নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ, আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত), লোহাগড়া থানা, নড়াইলসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *