মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্স্ পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার 

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা

নিজস্ব প্রতিনিধি  :  সোমবার ৭ আগস্ট  মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার,  মোহাম্মদ আসলাম খান  মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্স্ পরিদর্শন করেন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  পুলিশ সুপার পুলিশ লাইন্সে্ অবস্থিত অস্ত্রাগার, রিজার্ভ অফিস, পোশাক ভান্ডার, বিভাগীয় ভান্ডার, আর.আই অফিস, মেজর অফিস, লাইব্রেরী, মেস, এম আই রুম, রেশন স্টোরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *