বিএসটিআই এর বরিশাল  বিভাগীয় কার্যলয়ের মোবাইল কোর্ট :  ৩ ট প্রতিষ্ঠান কে ১০,০০০ টাকা জরিমানা 

Uncategorized অপরাধ আইন ও আদালত বরিশাল

 

নিজস্ব প্রতিনিধি  :  সোমবার ২৮ আগস্ট, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)  এর বরিশাল বিভাগীয় অফিসের কর্মকর্তারা পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণের লক্ষ্যে পিরোজপুর সদরের বিভিন্ন এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে, মেসার্স তরিকা বেকারী, সদর, পিরোজপুর এর কেক, পাউরুটি, বিস্কুট পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৪/৪১ ধারা অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

মেসার্স হাসিফ বেকারী, খুমারিয়া, পিরোজপুর এর কেক, পাউরুটি, বিস্কুট পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৪/৪১ ধারা অনুযায়ী ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

মেসার্স সাতক্ষীরা ঘোষ ডেইরী, দামুদার ব্রীজ, সদর, পিরোজপুর এর দধি ও ঘি পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৪/৪১ ধারা অনুযায়ী ২,০০০ টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসন, পিরোজপুর এর নেতৃত্বে পরিচালিত হয়।


বিজ্ঞাপন

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই এর বরিশাল  বিভাগীয়  অফিসের কর্মকর্তা মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মাকসুদুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

👁️ 139 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *