গোপালগঞ্জ-ঢাকা অভিযাত্রী কমিউটর ট্রেনে প্রথম মাসেই ২১ হাজার যাত্রী পরিবহন আয় ২৬ লাখ টাকা

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  নানা অনিয়ম, সিডিউল বিপর্যয় ও যাত্রীভোগান্তির অভিযোগ সত্ত্বেও চালুর প্রথম মাসেই গোপালগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনে যাত্রীদের অভূতপূর্ব সাড়া মিলেছে। যাত্রীদের এই আগ্রহ প্রমাণ করে এ রুটে সাশ্রয়ী ও নিরাপদ রেল যোগাযোগের ব্যাপক চাহিদা রয়েছে। ​বাংলাদেশ রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চালুর প্রথম এক মাসে […]

বিস্তারিত

কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগ  :  ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খাস জমির পজেশন অবৈধভাবে হস্তান্তর ও বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মফের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ২০২৩ সাল থেকে প্রশাসনের নিষেধাজ্ঞা ও সরকারি বিধিবিধান উপেক্ষা করে তিনি এসব জমির পজেশন হস্তান্তর করে আসছেন। এ ঘটনায় […]

বিস্তারিত

শরণখোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  রাজধানী ঢাকা সহ সারা দেশের ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবেলায় তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচি অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর সকাল দশটায় শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে […]

বিস্তারিত

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

শরণখোলাঃ সুন্দরবনের নারিকেলবাড়ীয়ায় শুক্রবার ভোরে বনরক্ষীরা হরিণ শিকারীদের ট্রলারসহ ৪ বস্তা মালা ফাঁদ জব্দ করেন। নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  :  বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়ীয়ায় শুক্রবার ভোরে একটি ট্রলারসহ ৪ বস্তা হরিণ শিকারের মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা। এ সময় শিকারীরা ট্রলার থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। বন বিভাগ সূত্রে জানা যায়, […]

বিস্তারিত

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের; প্রতিহত করলো বিজিবি

নিজস্ব প্রতিনিধি (সাতক্ষীরা)  :  বৈরী আবহাওয়ার সুযোগে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অজ্ঞাতনামা ১০-১২ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে। প্রচন্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা অত্যন্ত সফলভাবে বিএসএফের এই অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (১১ সেপ্টেম্বর) সকালে প্রচন্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগে বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ […]

বিস্তারিত

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি  :  নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা। নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইসলাম শেখ উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক […]

বিস্তারিত

পূর্ব সুন্দরবনের ছাপড়াখালীতে দুই জেলে আটক : জালসহ দুটি নৌকা জব্দ

শরণখোলাঃ পূর্ব সুন্দরবনের ছাপড়াখালী খালে অবৈধভাবে মাছ ধরার সময় বুধবার রাতে বনরক্ষীদের হাতে দুই জেলে আটক হয়েছে। নইন আবু নাঈম তালুকদার, (শরণ্খোলা)  :  পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্যের মাছ ধরায় নিষিদ্ধ  ছাপড়াখালি খালে বুধবার দিবাগত রাতে  মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে দুই জেলে আটক হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে মাছ ধরার […]

বিস্তারিত

গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযান: অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের মুকসুদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ সন্দেহজনক চোরাই মালামাল ও ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর থানার পূর্ব মহারাজপুর ও হরিশ্চর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একই দিন সন্ধ্যা ৭টায় নিজ কার্যালয়ে এক […]

বিস্তারিত

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

শেখ মাহতাব হোসেন, (খুলনা) :  খুলনার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ১০০ কেজি চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় দিলীপ বৈদ্য নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। […]

বিস্তারিত

ফুলতলায় যুবকের মরদেহ উদ্ধার

খুলনা  প্রতিনিধি  : ফুলতলা থানা পুলিশ মঙ্গলবার সকালে ফুলতলা এম এম কলেজের সামনে থেকে ইয়ানুর গাজী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে। সে অভয়নগর থানার শুভরাড়া ২ নং ওয়ার্ডের নজরুল গাজীর পুত্র। ফুলতলা থানার ওসি মোঃ মারগুব তৌহিদ বলেন। ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আলামিন স্যানিটারির সামনে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশের […]

বিস্তারিত