হাসিনার বদলে খালেদার নাম মঞ্চ ছেড়ে পালালেন শিক্ষক!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা করে জনরোষের শিকার হয়েছেন গুমানতলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিত। রোববার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। তখন অনুষ্ঠানস্থল ত্যাগ করে রেহাই পান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জাতীয় দুর্যোগ প্রশমন দিবস’ […]

বিস্তারিত

চাঁদাবাজির অভিযোগে ৭ পুলিশ বরখাস্ত

খুলনা প্রতিনিধি : চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের দুই এসআইসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ডুমুরিয়ার চুকনগর থেকে একটি আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে এদের বিরুদ্ধে। আর্থিক লেনদেনে যেহেতু আমরা জিরো টলারেন্স, তাই সোমবার রাতে তাদের সাময়িক বরখাস্ত […]

বিস্তারিত

৩০ গরুর মাথার অন্যরকম পিকনিক

নড়াইল প্রতিনিধি নড়াইল জেলার মির্জাপুরে ১২ নং বিছালী ইউনিয়ন চেয়ারম্যান এসএম আনিসুল ইসলামের সৌজন্যে এক অভিনব পিকনিক হয়ে গেলো গত ১৩ সেপ্টেম্বর। ইউনিয়নবাসীর জন্য পিকনিকের মূল আকর্ষণ ছিলো গরুর মাথার মাংসের মহাভোজ। চেয়ারম্যান এস এম আনিসুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের আশপাশের এলাকা থেকে ৩০টি গরুর মাথা সংগ্রহ করা হয়। অভিনব এই গরুর মাথার পিকনিককে কেন্দ্র করে […]

বিস্তারিত

প্রবল বর্ষণে তলিয়ে গেছে খুলনা

খুলনা প্রতিবেদক : ভাদ্র মাসের শুরুতে প্রবল বর্ষণে তলিয়ে গেছে খুলনা মহানগরীর অধিকাংশ এলাকা। মুষলধারে বৃষ্টিতে ছন্দপতন হয়েছে খুলনাবাসীর স্বাভাবিক জীবনধারায়। গত শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত চলে মুষলধারে বৃষ্টি হয়। এরপর থেমে থেমে চলা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অল্প সময়ের মধ্যে অতিবর্ষণে খুলনাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ অবস্থায় চরম […]

বিস্তারিত

ওষুধ-চিকিৎসার বিল নিয়ে চিন্তা করবেন না: মাশরাফি

নড়াইল প্রতিনিধি : ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ‘সদর […]

বিস্তারিত

হাজতে গণধর্ষণ: সেই ওসি-এসআই ক্লোজড

খুলনা প্রতিনিধি : থানা হাজতে নারী আসামিকে গণধর্ষণের অভিযোগে খুলনা জিআরপি থানার ওসি উসমান গনি পাঠান ও এসআই নাজমুল হককে ক্লোজ করা হয়েছে। বুধবার তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ এতথ্য জানান। তিনি বলেন, আমরা এখন আদালতের কোনো কিছু পাইনি। এমনকি ভিকটিমের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়নি। এর আগে ২ আগস্ট খুলনার […]

বিস্তারিত

সড়ক-মহাসড়কের বেহাল দশা

বড় বড় গর্ত মেরামতে চলছে জোড়াতালি মহসীন আহমেদ স্বপন : সারা দেশের সড়ক-মহাসড়কগুলোর বেহাল দশার কারণে আগামী দিনগুলোতে গোটা পরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্ষা শুরুর আগে সরকারি হিসাবে দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কের ৪ হাজার ২৪৭ কিলোমিটার খারাপ ছিল। এরপর ভারী বর্ষা ও বন্যায় তলিয়েছে অনেক সড়ক। চলছে জোড়াতালির মেরামতও। আসন্ন ঈদুল আজহায় যানবাহনের […]

বিস্তারিত

যুবককে ছুরিকাঘাতে হত্যা

এবার মাগুরায় রিফাত স্টাইল মাগুরা প্রতিবেদক : বরগুনা সরকারি কলেজের সামনের রাস্তায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা এখনো শেষ হয়নি। এরই মধ্যে এবার মাগুরা শহরতলীর বাটিকাডাঙ্গা এলাকার মডার্ন মোড়ে একই স্টাইলে (ছুরিকাঘাতে) হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বন্ধু দিপু গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে মাগুরা শহরতলীর বাটিকাডাঙ্গা এলাকার মর্ডান মোড়ের […]

বিস্তারিত

সারাদেশে হাজার হাজার কিলোমিটার ভাঙা সড়ক

মহসীন আহমেদ স্বপন : দেশজুড়ে হাজার হাজার কিলোমিটার সড়ক-মহাসড়ক ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ওই সড়কগুলোর খারাপ অংশের কোথাও পুনর্নিমাণ, কোথাও সংস্কার, কোথাও পিচ ঠিক করা আবার কোথাও ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট (ডিবিএইচ) করা জরুরি হয়ে পড়েছে। সারা দেশে সওজের অধীন সড়কের পরিমাণ ২১ হাজার ৩০২ কিলোমিটার। তার মধ্যে জাতীয় মহাসড়ক ৩ হাজার ৮১২ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক […]

বিস্তারিত

শাহিনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সন্ত্রাসীদের ধারালো দায়ের কোপে আহত ভ্যানচালক কিশোর শাহিন মোড়লের (১৪) চিকিৎসার দায়িত্বভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহিনের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, শাহিনের মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা […]

বিস্তারিত