টাঙ্গাইলের মরাগাঙ্গী নদীর সেতুতে বাঁশ কেলেঙ্কারি, হাসমত আলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক  : টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্লাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনা ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রকৌশল দপ্তরের কার্যসহকারী হাসমত আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ​অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্ধারিত মানসম্মত […]

বিস্তারিত

লালমনিরহাটে ‘গোপন বৈঠকের’ অভিযোগে যুবলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ করল বিএনপি নেতৃবৃন্দ 

রওশন বাবু, (লালমনিরহাট) ৷  লালমনিরহাটে আওয়ামী লীগপন্থীদের সঙ্গে গোপন বৈঠক ও অনলাইন যোগাযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট শহরের চাঁদনী বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে […]

বিস্তারিত

বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে

হাসিনুজ্জামান মিন্টু, (ঠাকুরগাঁও)  :  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবারে ডিম খাওয়ার পর ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মিড ডে মিলের অংশ হিসেবে শিক্ষার্থীদের ভাতসহ অন্যান্য খাবারের সঙ্গে ডিম দেওয়া হয়। খাবার […]

বিস্তারিত

শার্শায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

শার্শা (যশোর) প্রতিনিধি  :  পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করেন স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি […]

বিস্তারিত

​গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে পূর্ব শত্রুতা ও কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের লাঠিসোটার হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। ​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। নিহত জোবায়ের সরকারি হাজী লালমিয়া সিটি কলেজের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ বর্ষের শিক্ষার্থী […]

বিস্তারিত

শরণখোলায় তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের ওরিয়েন্টেশন ক্লাস

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  : বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় অধ্যক্ষ মানিক চাঁদ রায় এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিংবডির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন কাজী। এসময় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক […]

বিস্তারিত

পঙ্গু বাবা থেকে ক্যান্সার রোগী—সবাইকে আশার আলো দেখাচ্ছেন গাজীপুরের ডিসি  :  সাধারণ মানুষের সমস্যা ও কান্নার ইতি টানতে মাঠ প্রশাসনে জেলা প্রশাসকের ব্যতিক্রমী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক  : ​গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি জন প্রশাসনের সেবা প্রক্রিয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতি বুধবার তিনি আয়োজন করছেন বিশেষ গণশুনানি, যেখানে তিনি চরম ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দূর-দূরান্ত থেকে আসা অসহায়, দুস্থ ও নিগৃহীত নারী-পুরুষের নানা অভাব, অভিযোগ ও দুঃখ-দুর্দশার কথা শোনেন। শুধু শোনাই নয়, সাধ্যের মধ্যে থাকা […]

বিস্তারিত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

নারায়নগঞ্জ প্রতিনিধি  : দফায় দফায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা। আজ বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে উক্ত বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাষাঢ়া চত্বর ঘুরে ডিআইটি মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।। মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ, সরকার কর্তৃক দফায় দফায় অযৌক্তিকভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির […]

বিস্তারিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আব্দুর রাজ্জাক বাপ্পী ,(ঠাকুরগাঁও)   :  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি ও ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন। সোমবার (২১ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্য […]

বিস্তারিত

রাস্তায় ফের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

বাদশা সেকেন্দার ভুট্টো, (নীলফামারী)   :   বেড়ায় যদি ক্ষেত খায়, রক্ষা করবে কে?নীলফামারীর ডিমলায় সরকারি অর্থে একটি সড়ক সংস্কারকাজ ঘিরে এমনই প্রশ্ন উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে পরিদর্শনের পর কাজ বন্ধ করে দেওয়া হলেও সেই উপকরণ সরিয়ে না নিয়েই আবারও সংস্কারকাজ শুরু করার অভিযোগ উঠেছে। দুই কোটি ১৩ লাখ টাকার বেশি ব্যয়ের এ প্রকল্পে ঠিকাদারের অনিয়মের […]

বিস্তারিত