বহুবার ফেল করেছি, নকল করিনি: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি আবদুল হামিদ জানিয়েছেন, তিনি জীবনে অনেক পরীক্ষায় ফেল করেছেন, তবে কখনো পাস করার জন্য নকলের মতো অনৈতিক পথ অবলম্বন করেননি। এমনকি পাশের কাউকে জিজ্ঞেসও করেননি। এটা তার জীবনের অহংকার এবং এটা নিয়ে তিনি গর্ববোধ করেন। শনিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতি। রাজধানীর গেন্ডারিয়ার […]

বিস্তারিত

চাকরি নয়, উদ্যোক্তা হবার পরার্মশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক : দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সরকারি চাকরি বা অন্য চাকরির পেছনে মনোনিবেশ না করে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় শাবি বাংলাদেশে শীর্ষস্থান ধরে রাখার […]

বিস্তারিত

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর লোমহর্ষক বর্ণনা

ঢাবি প্রতিনিধি : গতকাল রোববার রাজধানীর কুর্মিটোলা এলাকায় রাত আনুমানিক দেড়টার দিকে ধর্ষণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তির আগে ও পরে ওই ভূক্তভোগী শিক্ষার্থী তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন শিক্ষক ও বন্ধুদের কাছে। পরে তারা ঘটনাটি গণমাধ্যমের সাথে […]

বিস্তারিত

ছাত্রলীগের পুনর্মিলনীতে আমন্ত্রণ পাননি শোভন-রাব্বানী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনীতে আমন্ত্রণ পাননি ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। আগামী শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পুনর্মিলনীতে সংগঠনের সাবেক নেতা-কর্মীরা নতুন […]

বিস্তারিত

রঙিন বইয়ের উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

মহসীন আহমেদ স্বপন : নতুন বছরের প্রথম দিনে সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পাঠ্যপুস্তক উৎসব। ক্ষুদে শিক্ষার্থীরা নতুন ক্লাসের নতুন পাঠ্যবই পেয়ে উল্লাসে মেতেছে। সারাদেশের ন্যায় নতুন বই পেয়ে স্কুল ড্রেস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠেও উল্লাস করছে প্রাথমিকের শিক্ষার্থীরা। এছাড়া বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের উপস্থিতি এ উৎসবের আনন্দ আরও বাড়িয়ে […]

বিস্তারিত

শিশুদের সাথে উচ্ছ্বসিত সাকিব

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞার কারণে সকল ধরনের ক্রিকেট থেকে দূরে বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেট থেকে দূরে থাকলেও বসে নেই তিনি। কখনো ফুটবল খেলা, কখনো এদেশ-থেকে ওই দেশে পরিবার নিয়ে ঘুরে-বেড়াচ্ছেন সাকিব। অংশ নিচ্ছেন নানান সামাজিক কার্যক্রমেও। এবার বছরের প্রথম দিনে ছোট্ট শিশুদের হাতে নতুন বই তুলে দিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আজ ঢাকা […]

বিস্তারিত

রিফাত হত্যায় মিন্নিসহ ১০ আসামির বিচার শুরু

বরগুনা প্রতিনিধি : বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান মামলার শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসময় মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আদালত ৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। অভিযোগ গঠন উপলক্ষে এ মামলায় কারাগারে […]

বিস্তারিত

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি : বই উৎসবের মধ্য দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে খুব খুশি শিক্ষার্থীরা। বুধবার সকালে ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষী […]

বিস্তারিত

প্রাথমিকে পাসের হার ৯৫.৫০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। ইবতেদায়ীতে পাস করেছে ৯৫ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী। প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। আর ইবতেদায়ীতে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। মঙ্গলবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. জাকির হোসেন এ ফলাফল তুলে […]

বিস্তারিত

যেখানে স্কুল নেই সেখানেই স্কুলের ব্যবস্থা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ২৬ হাজার প্রাথমিক স্কুলকে সরকারিকরণ করেছি। যেখানে স্কুল নেই সেখানে আমরা স্কুল করারও ব্যবস্থা করে দিচ্ছি। গরিব বাবা-মার ওপর যেন চাপ না পড়ে, সেজন্য আমরা বছরের শুরুতেই বই দিচ্ছি। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) […]

বিস্তারিত