মমতার উন্নয়ন কে হাতিয়ার করে ভাঙড়ে জোর লড়াই চালিয়ে যাচ্ছে শওকাত মোল্লা

Uncategorized আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ

মনোয়ার ইমাম, (কলকাতা)  :  আসন্ন ২০২৬,শে  পশ্চিম  বাংলার বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধান সভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই চালিয়ে যাচ্ছেন সুন্দর বন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও ক্যানিং পূর্বের বিধায়ক জননেতা শওকত মোল্লা।


বিজ্ঞাপন

তিনি তার পাশে র কেন্দ্র থেকে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে তাকে লড়াই করতে হচ্ছে পাশে র কেন্দ্র ভাঙড় বিধান সভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে।কারণ এবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক টিকিট দেওয়া হয়নি।

প্রায় ৭৫, টি র বেশি বিধায়ক ও মন্ত্রী টিকিট দেয়নি তৃনমূল কংগ্রেস। তার ব্যতিক্রম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয়।এই জেলার প্রায় সাতটি বিধায়ক টিকিট দেয়নি দল।এই ঘটনার পর ক্যানিং পূর্ব আসন থেকে শওকাত মোল্লা কে পাশের কেন্দ্র ভাঙড় থেকে লড়াই করতে হচ্ছে।এই ভাঙড় বিধান সভা কেন্দ্র এর বর্তমান বিধায়ক ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকী।


বিজ্ঞাপন

তিনি ইতিপূর্বে এই বিধান সভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এবার তাকে লড়াই করতে হবে হেভিওয়েট প্রার্থী জননেতা শওকত মোল্লা র সাথে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও বিকাশ এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা কে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে শওকাত মোল্লা।


বিজ্ঞাপন

তিনি ইতিমধ্যে মধ্যেই প্রচার শুরু করে দিয়েছে।আজ ভাঙড় বিধান সভার ঘটক পুকুর থেকে যাদবপুর লোকসভা র এম পি সায়নী ঘোষ এবং যুব সভাপতি সাদেক লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ কে প্রচার শুরু করে দিয়েছে।

অন্যদিকে আই এস এফের প্রার্থী হেভিওয়েট নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী ও সাবেক তৃনমূল কংগ্রেসের নেতা ও সদ্য আই এস এফে যোগদান করা ভাঙড়ের ভূমিপুত্র সাবেক বিধায়ক আরাবুল ইসলাম ও সাবেক তৃনমূল কংগ্রেসের নেতা কাইজার আহমেদ ও রফিকুল ইসলাম কে নিয়ে নির্বাচনের ময়দানে নেমে পড়েছে। তবে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে তা লাখ টাকার প্রশ্ন উঠেছে।।

👁️ 254 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *