শরণখোলায় এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীকে কে বা কাহারা জবাই করে হত্যা করে রাস্তার উপর ফেলে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকে তাকে মাদক কারবারিদের সাথে সখ্যতা রয়েছে বলে অভিযোগ করেছেন।


বিজ্ঞাপন

২৪ মার্চ সকাল ৬:০০ টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মরহুম মাওলানা একেএম ইউসুফ সাহেবের বাড়ির সম্মুখে কবর সংলগ্ন মূল রাস্তার উপর তার লাশ দেখতে পায় এলাকাবাসী। তার বাবার নাম আজিম বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

পুলিশ এলাকাবাসী ও সূত্রে জানা গেছে, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা গ্রামের পালিত নানী হালিমা বেগম এর কাছে থাকে রিয়া মনি। তার নানী হালিমা বেগম জানায়, গত ২৩ মার্চ বিকাল সাড়ে পাঁচটার দিকে নানীর কাছ থেকে রায়েন্দা বাজারে যাই এই বলে বেড় হয়ে আসে রিয়া মনি তারপর থেকে নিখোঁজ হয় তিনি।


বিজ্ঞাপন

তার নানী হালিমা বেগম রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে লোকমুখে শুনতে পায় খোন্তাকাটা ইউনিয়নের বাসিন্দা পাকিস্তান সরকারের সাবেক শিক্ষা মন্ত্রী মরহুম মাওলানা এ কে এম ইউসুফ সাহেবের বাড়ি সংলগ্ন কবরস্থানের কাছে মূল রাস্তায় এক কিশোরী মৃতদেহ পড়ে রয়েছে।


বিজ্ঞাপন

পরে তিনি সেখানে এসে সনাক্ত করে ওই কিশোরী তার নাতি রিয়া মনি। তার বাবার নাম আজিম মায়ের নাম হনুফা বেগম। তারা দু’জনই দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করে। রিয়া মনি তার পালিত নানি হালিমা বেগমের কাছে থেকে পড়াশোনা করে।

ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সামিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল।

এ বিষয়ে খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার হুমায়ুন কবির বলেন, সকালে ইমাম সাহেবের মাধ্যমে জানতে পেরে রাস্তায় এসে ওই কিশোরীর লাশ দেখতে পায়। তিনি আরো জানান, ওই কিশোরী দীর্ঘদিন ধরে মাদক সেবীদের সাথে যুক্ত আছে।

একই অভিযোগ ওই এলাকার অনেকেরই। শরলখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সামিনুল হক বলেন, ঘটনাস্থলে তিনি রয়েছেন। প্রাথমিক তদন্ত শেষে থানায় নিয়ে আসা হবে। পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তে হত্যাকান্ডের আসল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।

👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *