ভেজাল ওষুধের বিষাক্ত সাম্রাজ্য ! আয়ুর্বেদিক-ইউনানি ঔষধের আড়ালে মৃত্যুফাঁদ ? আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় ও আই,কে ল্যাবরেটরীজ নিয়ে বিস্ফোরক অভিযোগ !

নিজস্ব প্রতিবেদক  :  দেশের কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যখন নিরাপদ ও কার্যকর ওষুধ নিশ্চিত করার কথা, তখন অভিযোগ উঠেছে—কিছু বিতর্কিত আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে জাতীয় ফর্মুলারির বাইরে গিয়ে নানা রাসায়নিক, কৃত্রিম রং (কালার), ফ্লেভার এবং কথিত কার্যকারিতা বৃদ্ধিকারী উপাদান ব্যবহার করে ওষুধ উৎপাদন ও বাজারজাত […]

বিস্তারিত

বিআইডব্লিউটিএ ঘিরে দুর্নীতির অভিযোগ: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও কর্মকর্তা সিন্ডিকেটের নাম, আলোচনায় এ কে এম আরিফ উদ্দিন !

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঘিরে দীর্ঘদিনের অনিয়ম, প্রকল্প বাস্তবায়ন, ড্রেজিং কার্যক্রম, নদীবন্দর ব্যবস্থাপনা, ইজারা ও টেন্ডার প্রক্রিয়া নিয়ে উত্থাপিত অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া একাধিক অভিযোগপত্র, অনুসন্ধানসংক্রান্ত চিঠি এবং বিভিন্ন নথিতে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন […]

বিস্তারিত

কামাল আনোয়ারের পদোন্নতিতে রাণীশংকৈলে আনন্দ মিছিল

মো: হামিম রানা, (ঠাকুরগাঁও)  :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (যুবদল) ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতি রাজনৈতিক সংগঠক ও বিএনপির পরীক্ষিত নেতা কামাল আনোয়ার আহাম্মদ। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কামাল আনোয়ার আহাম্মদের এ গুরুত্বপূর্ণ […]

বিস্তারিত

কক্সবাজারে  বিভিন্ন পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, (কক্সবাজার)  :  নারীর নেতৃত্ব বিকাশ,অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে “বিভিন্ন পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে খান ফাউন্ডেশন ও পালস বাংলাদেশ। কর্মসূচিটি বাস্তবায়নে অর্থনৈতিক সহযোগিতা প্রদান করছে […]

বিস্তারিত

সাতক্ষীরায় ‘মা মটরস’ এ ক্রেতা লাঞ্ছিত ও হুমকি, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি  :  সাতক্ষীরায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা পুরাতন মোটরসাইকেল শোরুমগুলোকে কেন্দ্র করে এক শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এই সিন্ডিকেটের হাতে ক্রেতা হয়রানি, লাঞ্ছিত হওয়া ও হুমকির ঘটনা এখন নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে। সর্বশেষ শহরের পলাশপোল এলাকার ‘মা মটরস’ নামের একটি শোরুমে পছন্দের মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করতে চাওয়ায় ক্রেতাদের আটকে রেখে মারধর […]

বিস্তারিত

মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ)  :  সরকারি কর্মসূচির আদলে কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের নামে প্রতারণার অভিযোগে মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিন বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (৪ জুন ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৪নং ধাইনগর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ […]

বিস্তারিত