শরণখোলায় গাছবোঝাই টমটম উলটে প্রবাসীর মৃত্যু

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায় গাছবোঝাই একটি ইঞ্জিন চালিত টমটম উলটে সৌদি প্রবাসী মো: সুজন মোল্লা (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটুখার বাজার এলাকার গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত সুজন মোল্লা রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মো: হানিফ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান,সুজন মোল্লা গত তিনমাস আগে সৌদি থেকে বাড়িতে আসেন। বাড়ি এসেই গাজির ব্রিজ এলাকায় গাছের ব্যবসা শুরু করেন।


বিজ্ঞাপন

এদিন বৃহস্পতিবার ভোররাতে নিজেদের টমটমে করে গাছ নিয়ে গাজির ব্রিজ যাচ্ছিলেন সুজন। পথে পহলানবাড়ি এলাকার ছুটুখার বাজারের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়। এতে গাড়িতে থাকা সুজন মোল্লা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।


বিজ্ঞাপন

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো: শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ##

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *