
নড়াইল সদর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি।

মো : রফিকুল ইসলাম (নড়াইল) : গতকাল সোমবার, ১৯ নভেম্বর দিবাগত রাতে মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি মোঃ নজরুল ইসলাম নড়াইল জেলার সদর থানার চাঁচড়া গ্রামের কাজী আজিজুর রহমান এর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মাগফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

👁️ 143 News Views
