বিশেষ প্রতিবেদক : চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসতে পারেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল তারকা পেলে। আজ বুধবার থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।
ইউএনবির খবরে জানা গেছে, ‘মুজিব বর্ষ’ পালনের অংশ হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানকে সম্মান জানাতে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। ‘১০০ বছরে জাতির জনক’ নামক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তিনবার বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে।
আরো জানা গেছে, পেলেকে দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন চলো খেলি ট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা মাসুদ জামিল খান ‘কালো মানিক’ খ্যাত ফুটবলার।
এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের ফুটবলের পুরনো গৌরব ফিরে আনার লক্ষ্যে এবং এর ঐতিহ্যকে জাগ্রত করতে তাকে দেশে আনা হচ্ছে।

👁️ 130 News Views
