সেরা এজেন্টদের কোটি টাকার পুরস্কার দিলো পাঠাও!

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক   :   মার্চেন্টদের ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের কাছে নিরাপদে ও দ্রুততম সময়ে পণ্য পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পাঠাও কুরিয়ার।


বিজ্ঞাপন

দেশের সর্ববৃহৎ সর্টিং ফ্যাসিলিটি এবং ৪০০টিরও বেশি হাবের মাধ্যমে ১২,০০০-এর অধিক নিবেদিতপ্রাণ ডেলিভারি এজেন্ট প্রতিদিন প্রায় ৩ লাখ অর্ডার সফলভাবে পৌঁছে দিচ্ছেন। এতে মাসে ৭০ লাখেরও বেশি অর্ডার পাঠাও কুরিয়ার-কে দিচ্ছেন মার্চেন্টরা।

তাদের এই অসামান্য দায়িত্বশীলতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা এজেন্টদের সম্মাননা প্রদান করতে ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৬’ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে কয়েকটি ধাপে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানের সর্বশেষ আয়োজনটি হয়েছে ঢাকায়। এর আগে খুলনা, চট্টগ্রাম, বগুড়া, শ্রীমঙ্গল ও গাজীপুরে এজেন্টদের সম্মাননা জানানো হয়।

আজ ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাও লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে অতিথিরা এজেন্টদের সঙ্গে অভিজ্ঞতা আদান প্রদান করেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন।


বিজ্ঞাপন

ডেলিভারি এজেন্টদের পাশাপাশি সেরা হাব, ক্লাস্টার ও রিজিওনাল লিডদেরও সম্মাননা জানানো হয়। সব মিলিয়ে এবারের আয়োজনে পুরস্কার পেয়েছেন ২৭৬ জন।


বিজ্ঞাপন

বিজয়ীদের জন্য ছিল মোটরবাইক, টেলিভিশন, ফ্রিজ, সাইকেল, স্মার্টফোন, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংকসহ নানা উপহার। দেশজুড়ে আয়োজিত এই সম্মাননা কার্যক্রমে মোট পুরস্কারের মূল্য ছিল কোটি টাকারও বেশি।

এবারের ঢাকার আয়োজনে মোটরবাইক জিতেছেন মো: আলামিন (নারায়ণগঞ্জ), মো: শামিম (লালবাগ) এবং মো: মনির হোসেন (মোহাম্মদপুর)। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় টেলিভিশন, ফ্রিজ, স্মার্টফোন, ও পাওয়ার ব্যাংক। অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।

প্রতিদিনের কাজের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে এজেন্ট ও কর্মীদের অবদান অনেক। তাদের সেই পরিশ্রমের স্বীকৃতি দিতেই পাঠাও কুরিয়ারের এই আয়োজন।

পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের পর বিজয়ী ও অংশগ্রহণকারীদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে শেষ হয় ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৬’ অনুষ্ঠান।

👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *