নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি’র সাথে কেএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এর সৌজন্য সাক্ষাৎ

Uncategorized আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

মামুন মোল্লা (খুলনা) :  আজ শুক্রবার  ১ ডিসেম্বর, সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি  মো: শফিকুল ইসলাম, বিপিএম-বার, পিপিএম এর খুলনায় আগমন উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র (ভারপ্রাপ্ত পুলিশ  কমিশনার)  অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও)  সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা সৌজন্য করেন।


বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাৎকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় অতিরিক্ত আইজিপি’র  সফরসঙ্গী তার সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছা তাসলিমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত  মোহাম্মদ আনোয়ার হোসেন-সহ খুলনা রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 111 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *