বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের মোবাইল কোর্ট পরিচালনা 

Uncategorized অপরাধ আইন ও আদালত বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের মোবাইল কোর্ট পরিচালনার কিছু দৃশ্য।

 

 

নিজস্ব প্রতিনিধি  : পণ্যের গুনগত  মান নিয়ন্ত্রণ, ওজন ও পরিমাপ মানদন্ড আইন অনুসারে সম্প্রতি  জেলা প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই এর রাজশাহী  বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে রাজশাহী  মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট  পরিচালনা কালে সাহেব বাজারস্থ মৌচাক ও রাজশাহী মিষ্টি বাড়ি প্রতিষ্ঠানের ঘি ও ফার্মেন্টেড মিল্ক পণ্যের বিএসটিআই লাইসেন্স থাকায় ধন্যবাদ জ্ঞাপন করে বিজ্ঞ আদালত। বিভিন্ন খেজুর ও আখের গুড়ের পাটালি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওজন যন্ত্র যাচাইকালে পরিমাপে সঠিক পাওয়া গিয়েছে। এছাড়া একই অভিযানে লক্ষী পেষ্ট্রি হাউস, অলকার মোড়, রাজশাহী প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত কেক (স্পঞ্জ) পণ্যের সনদ ব্যাতিত বিক্রি ও বিতরণ করায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ২৫০০  (দুই হাজার পাঁচ শত) টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  অয়ন ফারহান শামস, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী নেতৃত্বে উল্লিখিত অভিযান পরিচালনা করা হয়।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই) এর রাজশাহী  বিভাগীয় অফিসের কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) এবং  মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট)।


বিজ্ঞাপন
👁️ 164 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *