সুজুকি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও উত্তরা মোটরস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক   :  প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


বিজ্ঞাপন

এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য সুজুকি গাড়ি কার ও এস ইউ ভি ক্রয়ে বিশেষ সুবিধা ও এক্সক্লুসিভ অফার প্রদান করবে উত্তরা মোটরস।

সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত উত্তরা মোটরস লিমিটেডের প্রধান কার্যালয়, উত্তরা সেন্টার, ১০২ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সুজুকি গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড়, যেকোনো ব্র্যান্ডের পুরোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা এবং ভবিষ্যতে গাড়ি আপগ্রেডের ক্ষেত্রে বাইব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।


বিজ্ঞাপন

এছাড়াও থাকছে তিন বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে মেইনটেন্যান্স সুবিধা, দেশব্যাপী ১০টি সার্ভিস ওয়ার্কশপের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা, ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা এবং ঢাকা শহরের মধ্যে গ্রাহকের বাসায় গাড়ি সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার সুবিধা।


বিজ্ঞাপন

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা এবং মালিকানার অভিজ্ঞতা আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতামূলক মূল্য, নমনীয় এক্সচেঞ্জ ও আপগ্রেড সুবিধা এবং উন্নত বিক্রয়োত্তর সেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য আরও বেশি ভ্যালু যোগ করবে এ উদ্যোগ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন- মামুর আহমেদ, এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন; সাজিদ রহমান, এসইভিপি, চিফ বিজনেস অফিসার, সিএনআইবি অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং; জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস এবং তাকিয়ান চৌধুরী, ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস।

অন্যদিকে, উত্তরা মোটরস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- এ.বি.এম. হুমায়ুন কবির, ডিরেক্টর – ফাইন্যান্স; চিরঞ্জীব রায়, সিওও – সুজুকি কার বিজনেস; আবু বকর সিদ্দিকী এফসিএ, সিএফও – উত্তরা গ্রুপ; মাহবুব আলম এফসিএমএ, সিএফও; এবং শফিকুল আলম খান, সিনিয়র জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *