নড়াইলের জেলা ও দায়রা জজ এর সাথে পুলিশ সুপার এর সৌজন্য সাক্ষাৎ

Uncategorized আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: রফিকুল ইসলাম (নড়াইল) : আজ বৃহস্পতিবার  ২১ ডিসেম্বর সকাল ১০ টার সময় জেলা ও দায়রা জজ এর কার্যালয়ে নড়াইল জেলার পুলিশ সুপার  মোহাঃ মেহেদী হাসান  সিনিয়র জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা’র  সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


বিজ্ঞাপন

এ সময়  সিনিয়র জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা ও  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  কবির উদ্দিন প্রামানিক পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান কে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপার নড়াইলের  সিনিয়র জেলা ও দায়রা জজ কে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দেন।

এসময় মোঃ মমিনুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ  বেগম সেলিনা আক্তার, যুগ্ম জেলা ও দায়রা জজ, সাবরিনা চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, হেলাল উদ্দিন,  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোঃ জুয়েল রানা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমাতুল মোর্শেদা,  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল উপস্থিত ছিলেন।

👁️ 140 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *