বাগেরহাটের শরণখোলায় মোবাইল কোর্ট : ৪ টি প্রতিষ্ঠান কে জরিমানা 

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম  (বাগেরহাট) :  বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা বাজারে ভোক্তা অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, আজ  বৃহস্পতিবার ২৮ মার্চ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম শামীম এ অভিযান পরিচালনা করেন।

নিম্মমানের জুতা উচ্চমূল্যে বিক্রির দায়ে অভিযোগের ভিত্তিতে মৌ সু ষ্টোরকে ১০ হাজার, নিম্মমানের পন্য রাখার দায়ে রায়হান ষ্টোরকে ২ হাজার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রাখার দায়ে হোটেল আল মদিনাকে ১০ হাজার, মানদন্ড অপরাধে হাবিবুর রহমান মুন্সীর মালিকানাধীন মৌসুমী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সরকারী অর্থায়নে নির্মিত রায়েন্দা বাজারের টলসেড দখল মুক্ত করা হয়।


বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা মতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 104 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *