বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের শ্রদ্ধা নিবেদন 

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের শ্রদ্ধা নিবেদন করছেন। 


বিজ্ঞাপন

 

 

মো:  সাইফুর রশিদ চৌধুরী :  আজ ১৮ মে শনিবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন পিআইবির নব নিযুক্ত মহাপরিচালক কবি জাফর ওয়াজেদ। তিনি চতুর্থবারের মতো এ পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। সকাল ১১:৩০ টায় কবি জাফর ওয়াজেদ তাঁর সফর সঙ্গীদের নিয়ে সমাধি স্থলে পৌছে বেদীতে পুষ্প স্তবক অর্পন করে জাতির পিতার প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি নিরবে কিছুক্ষণ দাড়িয়ে থাকেন।

এর পর জাতির পিতাসহ ১৫ আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।  তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা।

তিনি সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী কতৃক অর্পিত দায়িত্ব পালনে  তিনি প্রতিশ্রুতিবদ্ধ। বিগত দিনে তিনি তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আবারও এ দায়িত্বভার অর্পন করেছেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি সমাধি স্থলে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *