
মোক্তার হোসেন ও কাবির মিয়া।

মো: সাইফুর রশিদ চৌধুরী : উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ ২১ মে মঙ্গলবার গোপালগঞ্জ জেলার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুটি হচ্ছে কাশিয়ানী মুকসুদপুর। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে দুটি উপজেলায় ভোট গ্রহন সম্পন্ন হয়।

ভোট গননা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। কাশিয়ানি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোক্তার হোসেন ৩২৮৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মুকসুদপুরে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাবির মিয়া।
👁️ 127 News Views
