নড়াইলে ৮ বছর আত্মগোপনে থাকা যুদ্ধাপরাধী রুহুল কুদ্দুস পুলিশের হাতে গ্রেপ্তার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

যুদ্ধাপরাধের মামলায় দীর্ঘ ৮ বছর আত্মগোপনের পর গ্রেফতার কৃত মো: রুহুল কুদ্দুস খান।

 

 

 

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  যুদ্ধাপরাধের মামলায় দীর্ঘ ৮ বছর আত্মগোপনের পর নড়াইলের মো: রুহুল কুদ্দুস খান (৭৩) কে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। গত বুধবার (১৯ জুন) দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে পুলিশের এন্টিটেররিজম ইউনিট অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন

মো. রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদরের পেড়লী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ আদালতে আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

পরে তার অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে যশোর সদরে অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রুহুল কুদ্দুসকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগরে পাঠানো হয়েছে,পরবর্তী আইনি প্রক্রিয়ায় ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ


বিজ্ঞাপন
👁️ 133 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *