শান্তি ও সম্প্রীতির কল্যাণময় সমাজ গঠনই ছিলো গৌতম বুদ্ধের প্রচেষ্টা ——-গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ উপলক্ষে তিনি বাংলাদেশ সহ বিশে^র সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণঢালা অভিনন্দন জানান।


বিজ্ঞাপন

আজ এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে- বৌদ্ধ ধর্ম মতে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপ্রয়াণের ঐতিহ্য বিজড়িত মাহেন্দ্রক্ষণ। দিনটি বিশে^র সকল বৌদ্ধ ধর্মাবলম্বিদের কাছে অত্যন্ত পবিত্র, সম্মানিত ও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, বিশ^ময় শান্তি প্রতিষ্ঠায় মহামতি গৌতম বুদ্ধ “অহিংসা পরম ধর্ম” এই অমিয় বাণীতে আকৃষ্ট করেছেন সবাইকে। শংকা ও লোভ উপেক্ষা করে গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির কল্যাণময় সমাজ গঠনই ছিলো গৌতম বুদ্ধের প্রচেষ্টা।

অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ”বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট” গঠন করে ইতিহাস হয়ে আছেন পল্লীবন্ধু। পল্লীবন্ধু সকল ধর্মের আচার-আচরনে সমান সুযোগ সৃষ্টি করেছিলেন।


বিজ্ঞাপন

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেয়া বাণীতে সবার সুখ, শান্তি ও সম্বৃদ্ধি এবং উজ্জল ভবিষ্যত কামনা করেন।


বিজ্ঞাপন
👁️ 140 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *