যশোরের শার্শার সেলিম ফেন্সিডিলসহ যশোরে গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি  : যশোরে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সেলিম রেজা (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টার সময় কোতোয়ালী থানাধীন চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম রেজা যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মুনছুর আলীর ছেলে।

ডিবি’র অফিস সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য ফেন্সিডিল প্রচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কালো ব্যাগের মধ্যে ৩০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. মনজুরুল হক ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে’ আদালতে সোর্পদ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 165 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *