ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর এক ব্যক্তির মৃত্যু

এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর ছটফট করতে করতে মারা গেলেন এক ব্যক্তি। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়ায় যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর ভাটারা থানা এলাকার একটি ওষুধের ফার্মেসির ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। গতকাল দুপুরে ওই ব্যক্তি ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরেই ছটফট করতে করতে মারা যান। অপর এক প্রত্যক্ষদর্শী জানান, ভাটারা থানার নতুন বাজার ১৬০ ফিট রাস্তার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে মানুষ জড়ো হতে গিয়ে এগিয়ে যাই, দেখি দোকানের ভেতরে একজন পড়ে আছেন।
ভাটারা থানার ডিউটি অফিসার এসআই আকলিমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি ফার্মেসির মধ্যে একজন লোক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এরপর আমাদের থানা পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।


বিজ্ঞাপন
👁️ 151 News Views