সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির

অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :   বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। গত ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। দেশের ব্যবসা ও করপোরেট নেতৃত্বে অসামান্য অবদান এবং উৎকর্ষের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন।


বিজ্ঞাপন

এই সম্মাননা সাব্বির হাসান নাসিরের দীর্ঘ কর্মজীবন, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং দেশের আধুনিক খুচরা বিক্রয় খাতের বিকাশে তাঁর ভূমিকার স্বীকৃতি। তাঁর নেতৃত্বে এসিআই লজিস্টিকস লিমিটেডের খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন দেশজুড়ে কার্যক্রম সম্প্রসারণ করেছে। একইসঙ্গে ভোক্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও সরবরাহকারীদের মধ্যে সংযোগ তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় সাব্বির হাসান নাসির বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, সম্মানিত বিচারকমণ্ডলী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পুরস্কারে একজনের নাম লেখা থাকে, অথচ এর পেছনে থাকে হাজারো মানুষের শ্রম, ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসা।” এ অর্জনের পেছনে স্বপ্ন পরিবারের সদস্য, সম্মানিত শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ফ্র্যাঞ্চাইজি, ব্যবসায়িক অংশীদার এবং অসংখ্য ক্রেতার অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

নিজের কর্মজীবনের শুরুর দিকের কথা স্মরণ করে তিনি জানান, ২০০৬ সালে অটবি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেওয়ার সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সিইও। দীর্ঘ এই পথচলায় অর্জিত অভিজ্ঞতা তাঁকে নেতৃত্বের ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা ও মূল্যবোধের গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করতে শিখিয়েছে।


বিজ্ঞাপন

সাব্বির হাসান নাসিরের মতে, স্বপ্নের লক্ষ্য শুধু একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা নয়; এটি একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনেও ভূমিকা রাখার ব্যাপারে সচেষ্ট। এক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কৃষকের জীবনমান উন্নয়ন এবং সমাজে উপেক্ষিত মানুষের সম্ভাবনাকে বিকশিত করার ওপর গুরুত্ব দেন তিনি।


বিজ্ঞাপন

নেতৃত্বের মূল্যবোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সাফল্য যেন বিনয় কেড়ে না নেয়, ক্ষমতা যেন সহমর্মিতা কমিয়ে না দেয় এবং স্বীকৃতি যেন মানুষের সেবা করার আকাঙ্ক্ষাকে দুর্বল না করে।’’ বিশেষ করে প্রতিকূল সময়ে মূল্যবোধ ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

👁️ 9 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *