ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার হেঁটে গাঁজা বিক্রেতাও পুলিশের জালে

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়ায়)  :  মাদকবিরোধী পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের কাছ থেকে ৪ হাজার ৩৩৭ পিস ইয়াবা, ৬৬ গ্রাম ইয়াবার গুঁড়া, ৫৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ এক লাখ ৫১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজয়নগর, আশুগঞ্জ এবং মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরর গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের হারুন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘর থেকে ৩৩৭ পিস ইয়াবা, ৬৬ গ্রাম ইয়াবার গুঁড়া, ১৯০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ এক লাখ ৫১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় হারুন মিয়া (৫০) ও তার স্ত্রী ফিরোজা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান জানান, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে।


বিজ্ঞাপন

অন্যদিকে, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায় আশুগঞ্জ থানা-পুলিশ।


বিজ্ঞাপন

এ সময় পিকআপ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপচালক মো. মামুনকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।

এ ছাড়া সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে ৩৬০ গ্রাম গাঁজাসহ শহীদ মিয়া (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল। কাউতলী এলাকার চিকিৎসক মঞ্জুর হোসেনের বাড়ির নিচতলার ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ পরিদর্শক মো. বেলাল হোসেমের দেওয়া তথ্যমতে, শহীদ মিয়া দীর্ঘদিন ধরে গাঁজার ছোট ছোট পুঁটলি তৈরি করে স্কুলগামী শিক্ষার্থী ও যুবকদের কাছে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *