যুক্তরাষ্ট্র বিএনপির শক্তি প্রদর্শন : জিয়ার মাজার থেকে ঢাকা-১৭—তারেক রহমানের নেতৃত্বে ঐক্যের বার্তা

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির রাজনীতিতে নতুন গতি ও বার্তা নিয়ে সরব হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র বিএনপি। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে তারা। পরে তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭–এর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে মাঠে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দেন প্রবাসী বিএনপি নেতারা।


বিজ্ঞাপন

মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনিন।

এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ ও অভিজ্ঞ নেতাদের ব্যাপক উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।


বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য জিল্লুর রহমান জিল্লুসহ যুক্তরাষ্ট্র বিএনপির এক ডজনেরও বেশি নেতা।


বিজ্ঞাপন

দোয়া মাহফিল ও পরবর্তী কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, “বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে জিয়া পরিবার তথা বিএনপির অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।”

তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হলে বাংলাদেশকে একটি প্রকৃত কল্যাণরাষ্ট্রে রূপান্তর করা সম্ভব।”

বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিএনপি শুধু প্রবাসে নয়, দেশের রাজনীতিতেও তাদের সক্রিয় ও প্রভাবশালী অবস্থান স্পষ্ট করেছে। বিশেষ করে ঢাকা-১৭ এলাকায় খণ্ড খণ্ড মিছিল তারেক রহমানকে ঘিরে দলীয় ঐক্য ও সাংগঠনিক প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত বহন করছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রবাসী নেতৃত্বের এই দৃশ্যমান সক্রিয়তা বিএনপির চলমান আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে—যার প্রভাব আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *