পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মো. এরফানুল হক

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশের জ্বালানি খাতের শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মো. এরফানুল হক। গত ৫ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ পদে যোগ দেন।


বিজ্ঞাপন

পেট্রোবাংলা থেকে ৭ ফেব্রুয়ারি পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে মো. এরফানুল হক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা।

দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে মো. এরফানুল হক মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় প্রশাসনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে তাঁর কর্মদক্ষতার স্বাক্ষর রয়েছে।


বিজ্ঞাপন

শিক্ষাজীবনেও তিনি সমানভাবে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। মো. এরফানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য জাপানে গিয়ে ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি লাভ করেন।


বিজ্ঞাপন

পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের শুরুতে মো. এরফানুল হক সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। জ্বালানি ও খনিজসম্পদ খাতের উন্নয়ন, স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনায় তাঁর নেতৃত্বে নতুন গতি সঞ্চার হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *