
নিজস্ব প্রতিবেদক : আধুনিক ব্যবসা পরিচালনায় প্রয়োজন নিরাপদ পেমেন্ট ব্যবস্থা, নিরবচ্ছিন্ন ইউটিলিটি সাপোর্ট, দ্রুত ইন্টারনেট সংযোগ এবং সহজ লোন সুবিধা। এসব চাহিদার সমন্বিত সমাধান নিয়ে কাজ করছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান NEXTGEN Payment Solution।

প্রতিষ্ঠানটি দোকান, রেস্তোরাঁ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কার্ড মেশিন বা POS সেবা প্রদান করে, যার মাধ্যমে গ্রাহকরা ডেবিট ও ক্রেডিট কার্ডে দ্রুত ও নিরাপদে পেমেন্ট করতে পারেন। এতে ব্যবসার লেনদেন আরও সহজ ও কার্যকর হয়।
এছাড়াও NEXTGEN Payment Solution বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত সাপোর্ট দিয়ে থাকে। ব্যবসার জন্য সেরা রেট, উপযুক্ত প্ল্যান এবং নির্ভরযোগ্য সাপ্লায়ার বাছাইয়ের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সাপ্লায়ার পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় সহায়তা করা হয়।

ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটি ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড সেবা প্রদান করে। ব্যবসা ও বাসা উভয়ের জন্য গ্রাহকের চাহিদা অনুযায়ী সেরা স্পিড ও সাশ্রয়ী রেট নিশ্চিত করতে তারা কাজ করে।

অর্থায়নের ক্ষেত্রে ছোট ও মাঝারি ব্যবসার জন্য বিজনেস লোন এবং ব্যক্তিগত জরুরি প্রয়োজনে জামানত ছাড়া পার্সোনাল লোন সংগ্রহে সহায়তা প্রদান করে NEXTGEN Payment Solution। ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে সহজভাবে লোন প্রসেস করা হয়।
সব মিলিয়ে, NEXTGEN Payment Solution ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পেমেন্ট, বিলিং, ইন্টারনেট ও লোন–সংক্রান্ত সব ধরনের সেবা এক জায়গা থেকে প্রদান করে ব্যবসায়ীদের সময় ও খরচ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
